Apan Desh | আপন দেশ

স্ত্রী-সন্তানসহ সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৪, ২৫ মে ২০২৫

আপডেট: ১৮:৩৮, ২৫ মে ২০২৫

স্ত্রী-সন্তানসহ সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তার স্ত্রী মিসেস রেহানা চৌধুরী, দুই ছেলে হামদান হোসেন চৌধুরী, আরাজ আলম চৌধুরী, দুই মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়।

রোববার (২৫ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক মো. সাইদুজ্জামান সাবের হোসেনের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আরওপড়ুন<<>>শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে ইশরাকের রিট

আবেদনে বলা হয়, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থনৈতিকভাবে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা যায়, সাবের হোসেন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

সাবের হোসেন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। এছাড়া তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে জানা গেছে। এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবর রাজধানীর গুলশান থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। ৬ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ৮ অক্টোবর জামিন পেয়ে কারামুক্ত হন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ