Apan Desh | আপন দেশ

শাপলা চত্বরে গণহত্যা

মেঘনা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ১৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৫৪, ১৫ এপ্রিল ২০২৫

মেঘনা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল

বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর চালানো গণহত্যার পক্ষে প্রচারণায় সহায়তার অভিযোগে ট্রাইব্যুনালে এ অভিযোগপত্র দাখিল করা হয়। এছাড়া টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফার বিরুদ্ধেও এ অভিযোগ আনা হয়েছে।

আরওপড়ুন<<>>শেখ হাসিনা-জয়সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মঙ্গলবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান এ অভিযোগ দাখিল করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব বাড়ছে না জ্বালানি তেলের দাম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী ১৪ জেলায় প্রশাসক নিয়োগ ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা তেহরানে ফের অতর্কিত হামলা ইসরায়েলের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক