Apan Desh | আপন দেশ

এস আলমসহ তার পরিবারের ১২৫ হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৪, ১৯ ডিসেম্বর ২০২৪

এস আলমসহ তার পরিবারের ১২৫ হিসাব জব্দ

দেশের বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের নামে ১২৫ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।  এসব হিসাব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায়। 

দুদকের আবেদনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
 
আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের উপপরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন উপপরিচালক মো. আবু সাইদ।  

আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় ১২৫ হিসাবে বিপুল অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। তাদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে এটি সামনে আসে।  

প্রাথমিকভাবে জানা গেছে, সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের অবৈধভাবে উপার্জিত অর্থ গোপনের উদ্দেশ্য এসব হিসাবে জমা রেখেছেন। যে কোনো সময় এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভবনা রয়েছে। অনুসন্ধানে এসব জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ১২৫টি হিসাবের ২২ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ১৯১ টাকা ফ্রিজ করা প্রয়োজন।

আবেদনের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement