Apan Desh | আপন দেশ

হত্যা মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০২৪

হত্যা মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

আপন দেশ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দলটির ১৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। নাটোরে ছাত্রদলকর্মী রাকিব ও স্বেচ্ছাসেবক দলের কর্মী রায়হান হত্যা মামলায় খালাস পেয়েছেন তারা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ বিচারক মো. মাইনুদ্দীন এ রায় প্রদান করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৫ সালে নাটোর সদর উপজেলার তেবারিয়া এলাকায় রাকিব ও রায়হান নামের দুইজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পরে পুলিশ তদন্তে প্রাপ্ত আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবি বলেন, এ মামলায় বাদি পক্ষ আসামিদেরকে শনাক্ত করতে পারেনি। এ করণে বিচারক আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার আসামি ১৪ জনকে খালাস দেন। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত