Apan Desh | আপন দেশ

মির্জা আব্বাস সন্ধ্যায় কারামুক্ত হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৬:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

মির্জা আব্বাস সন্ধ্যায় কারামুক্ত হচ্ছেন

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সন্ধ্যায় কারামুক্ত হচ্ছেন। কেরাণীগঞ্জের কারাগারে রয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক মামলায় জামিন পেয়েছেন। এর আগে ১০ মামলায় জামিন হয়। এ নিয়ে সবকটি মামলায় জামিন হলো তার। 

আজ ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনের আদালত রেলওয়ে থানার এ মামলায় জামিন মঞ্জুর করেন।

এর আগে, রোববার (১৮ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় মির্জা আব্বাস জামিন পান।

গত ২৮ অক্টোবরের পর পল্টন থানায় তার বিরুদ্ধে ছয়টি মামলা হয়। রমনা থানায় মামলা হয় চারটি। আর ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা হয়েছিল।

গত ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত