Apan Desh | আপন দেশ

তেল সংকট

ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার

ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারীদের গ্রুপ ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। যা তেল উৎপাদনকারী গ্রুপ ও এটির ডি ফ্যাক্টো লিডার সৌদি আরবের জন্য বড় ধাক্কা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটি এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আমিরাত এ সময় দুটি গ্রুপ থেকে বেরিয়ে গেল যখন ইরান যুদ্ধের কারণে তেলের ঐতিহাসিক অস্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমিরাত বেরিয়ে যাওয়ায় এ দুটি গ্রুপের মধ্যে অস্থিরতা এবং এগুলো দুর্বল হয়ে যেতে পারে। ভূরাজনীতি নিয়ে বিভিন্ন মতানৈক্য থাকলেও ওপেক ও ওপেক প্লাসের সদস্যভুক্ত দেশগুলো সবসময় নিজেদের মধ্যে ঐক্য প্রদর্শন করেছে।

০৮:৩১ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটি গঠন

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটি গঠন

মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্ট হয়েছে। এ সংকট মোকাবিলায় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বিশেষ এ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাজিফ উদ্দিন (বীর বিক্রম) প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে ভোট চান। ওই সময় জ্বালানি সংকট নিরসনে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে কণ্ঠভোটে পাস হয়। পরবর্তীতে স্পিকার বলেন, প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সংসদে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য কার্যপ্রণালি বিধির ২৬৬ অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। এ কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।

০৯:২২ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

‘অনৈতিক ব্যবসার কারণে তেল সংকট হয়েছে’

‘অনৈতিক ব্যবসার কারণে তেল সংকট হয়েছে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশে তেলের সংকট নেই, অনৈতিক ব্যবসার কারণেই এমন সংকট তৈরি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয় জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওসহ সারাদেশের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। জনগণের কাছে অনুরোধ করে মির্জা ফখরুল বলেন, আপনারা অধৈর্য হবেন না, বাংলাদেশকে উন্নত স্থিতিশীল করতে কাজ করছি আমরা। কৃষকরা যেন তাদের ফসলের ন্যায্য মূল্য পায় তার জন্য কাজ করছি আমরা। তিনি বলেন, দেশের উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছে দেশ এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।

০৬:১৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

‘এপ্রিল-মে মাসের পর্যাপ্ত জ্বালানি মজুত আছে’

‘এপ্রিল-মে মাসের পর্যাপ্ত জ্বালানি মজুত আছে’

বাংলাদেশে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে। এপ্রিল ও মে মাসের জন্য দেশে জ্বালানি পূর্ণ মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এপ্রিল ও মে মাসের জন্য দেশে পূর্ণ মজুত রয়েছে। বর্তমানে জুন মাসের চাহিদা মাথায় রেখে জ্বালানির পর্যাপ্ত মজুত নিশ্চিত করার চেষ্টা চলছে। জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

০৬:২৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

বোদায় তেল মজুতের দায়ে কারাগারে ২

বোদায় তেল মজুতের দায়ে কারাগারে ২

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার পাঁচপীর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচপীর ইউনিয়নের বৈরাতী গ্রামের নুরনবী ইসলাম। তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বগুড়াপাড়া গ্রামের কাবুলকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া একই এলাকার আশরাফুল ইসলামকে দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

০৫:৪৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

তেল নেই লেখা পাম্পে মিলল ৪ হাজার লিটার তেল

তেল নেই লেখা পাম্পে মিলল ৪ হাজার লিটার তেল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘পাম্পে তেল নেই’লেখা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলল ৪ হাজার লিটার তেল। অবৈধভাবে তেল মজুত করে বিক্রি বন্ধ রাখার অভিযোগে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন–এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকের মুন্সি। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে ‘পাম্পে তেল নেই’ উল্লেখ করে স্টিকার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। তবে অভিযানের সময় সেখানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।

০৭:৫৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

Advertisement
Advertisement