ছবি: সংগৃহীত
আফগানিস্তানে সামরিক অভিযান চালানো হলে পাকিস্তানকে জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির তালেবান সরকার।
আল-আরাবিয়া ইংলিশকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি পাকিস্তানের সে অভিযোগও প্রত্যাখ্যান করেন। যেখানে ইসলামাবাদ দাবি করছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে।
আরও পড়ুন: সৌদি আরবে হুথিদের হামলা, জাতিসংঘের নিন্দা
জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান যদি আত্মরক্ষার অধিকার বা জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়ে আফগান ভূখণ্ডে হামলা চালায়। তাহলে আফগানিস্তানেরও নিজের সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে।
তার ভাষায়, আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে তালেবান ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































