Apan Desh | আপন দেশ

সৌদি আরবে হুথিদের হামলা, জাতিসংঘের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে হুথিদের হামলা, জাতিসংঘের নিন্দা

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেয়া এক বিবৃতিতে বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানানো হয়।

এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা জানান, গত ৭ আগস্টের বিবৃতিতেও তারা সৌদি আরবের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়েছিলেন। এবারও লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে নৌ চলাচলের ওপর হামলা ও হুমকির নিন্দা পুনর্ব্যক্ত করেন তারা। একই সঙ্গে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে হুথিদের অবিলম্বে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়।

পরিষদের সদস্যরা ইয়েমেনে বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। 

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) তথ্যের বরাত দেন তারা। 

তারা জানান, সেপ্টেম্বরের শুরু থেকে দেশটিতে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাত আরও বাড়লে ইয়েমেনের ইতোমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলেও সতর্ক করেন তারা।

মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে পূর্ণ, নিরাপদ, দ্রুত ও অবাধ সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের ৭৩ কর্মীসহ বিভিন্ন এনজিও, সুশীল সমাজ ও কূটনৈতিক মিশনের আটক কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

আরও পড়ুন: স্ত্রী প্রবাসে যাওয়ার পর সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

ইয়েমেন সরকারের সঙ্গে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়ে জাতিসংঘ বলেছে, হুথিরা যাতে সামরিক কার্যক্রমের জন্য অস্ত্র, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও অর্থায়ন সংগ্রহ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে।

বিবৃতিতে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক আইনের অধীনে আত্মরক্ষার ক্ষেত্রে দেশটির সহজাত অধিকারের বিষয়টি উল্লেখ করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়