Apan Desh | আপন দেশ

পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ

ছবি : সংগৃহীত

পশ্চিম ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে। দেশটির বিভিন্ন ফ্রন্টে দুই পক্ষের মধ্যে থেমে থেমে লড়াইয়ের পাশাপাশি বিমান হামলাও চলছে বলে জানিয়েছে সামরিক সূত্র। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পূর্ব আল-বালাকে তীব্র লড়াই হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালায় হুথিরা। তবে সরকারি বাহিনীর সদস্যরা হামলাটি প্রতিহত করতে সক্ষম হন।

সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব পর্বতমালার দিকে আরও অগ্রসর হতে চাইছে হুথিরা। বাব আল-মান্দেব প্রণালির ওপর নজরদারির সুযোগ থাকা এ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে হুথিরা আরও কৌশলগত সুবিধা পাবে। এর আগে প্রণালির মাঝখানে গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ ও মোকা শহরের দক্ষিণে ধুবাব জেলা দখলে নেয় তারা।

বর্তমানে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফ্রন্ট হিসেবে বিবেচিত তাইজের দক্ষিণাঞ্চলেও হুথিদের বড় ধরনের হামলা প্রতিহত করেছে সরকারি বাহিনী। সংঘর্ষ তীব্র হওয়ার পাশাপাশি মানবিক পরিস্থিতিও আরও খারাপ হচ্ছে। তাইজ ও লাহজ গভর্নরেটের গ্রামাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের ঢল অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন<<>>সৌদির যুদ্ধবিমান ভূপাতিত করলো হুথিরা

এদিকে,হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের মারিব অঞ্চলের যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। যুদ্ধবিমান ভূপাতিত করতে স্থানীয়ভাবে তৈরি একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

ইয়াহিয়া সারির ভাষ্য, আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী (হুথি যোদ্ধারা) সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

হুতিদের দাবি, মারিবের আকাশসীমায় সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে অংশ নেয়ার সময় বিমানটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

জাতিসংঘ জানিয়েছে, চলমান সংঘাতের নতুন দফা শুরুর পর থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংঘাত আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ায় মানবিক পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা জানিয়েছে সংস্থাটি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়