Apan Desh | আপন দেশ

অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৮, ২২ জুলাই ২০২৬

অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার

ছবি : সংগৃহীত

এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইরানের হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়।

বুধবার (২২ জুলাই) লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০৯ ডলারে পৌঁছায়। এটি গত ১১ জুনের পর সর্বোচ্চ দাম।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২৩ ডলারে ওঠে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) মধ্যপ্রাচ্যে ইরান তার হামলার মাত্রা আরও বাড়িয়েছে।

আরও পড়ুন : সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইরান দাবি করেছে, তারা হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা নির্দেশনা অমান্যকারী দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোর চলাচল বন্ধ করে দিয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়