Apan Desh | আপন দেশ

ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৮, ২১ জুলাই ২০২৬

আপডেট: ২০:০৫, ২১ জুলাই ২০২৬

ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’

ফাইল ছবি, আপন দেশ

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এটি ডেঙ্গু প্রতিরোধের ইতিহাসে একটি বড় মাইলফলক। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মঙ্গলবার (২১ জুলাই) এ অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

জাপানের বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এ টিকাটিকে অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। এর মাধ্যমে ভারতে প্রথমবারের মতো কোনো ডেঙ্গু টিকা ব্যবহারের আইনি স্বীকৃতি পেল।

অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সি ব্যক্তিরা এ টিকা গ্রহণ করতে পারবেন। ডেঙ্গু ভাইরাসের চারটি ধরণ বা সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম এ টিকা তিন মাসের ব্যবধানে মোট দুই ডোজে প্রদান করা হবে। তবে ভারতে এ টিকার আনুষ্ঠানিক মূল্য এখনো ঘোষণা করেনি প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদা। 

আরও পড়ুন<<>>পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়,বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে এবং প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ এতে আক্রান্ত হয়। বিশ্বব্যাপী মোট ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশই ঘটে ভারতে। বিশ্বের সবচেয়ে বেশি ডেঙ্গুপ্রবণ ৩০টি দেশের তালিকায় ওপরের সারিতে ভারত। ভারতে এ টিকার অনুমোদন চিকিৎসাক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement