Apan Desh | আপন দেশ

ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৩, ১০ জুন ২০২৬

ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান

ফাইল ছবি, আপন দেশ

একটি চুক্তিতে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছে ইরান, মূল্য চোকাতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা এগিয়ে নেয়া সম্ভব নয়।

বুধবার (১০ জুন) পাল্টাপাল্টি হামলার পর পাল্টাপাল্টি বিবৃতিও দিয়েছে দুটি দেশ। 

এর আগে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এঘটনায় ইরানকে দায়ী করেছিলেন ট্রাম্প। তার প্রেক্ষিতেই হরমুজ সংলগ্ন ইরানের ঘাঁটিগুলো নিশানা করে হামলা চালিয়েছিল আমেরিকা। তাৎক্ষনিক পাল্টা হামলা চালিয়ে এর জবাব দিয়েছে ইরান। ইরান পশ্চিম এশিয়ার বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। এ হামলা-পাল্টা হামলার মধ্যেই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। 

আরও পড়ুন<<>>মধ্যপ্রাচ্যের মাস্তান এখন মৃত: ইরানকে ট্রাম্প

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, আমেরিকার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের পুনর্মূল্যায়ন প্রয়োজন। তবে যে কোনো সমঝোতার জন্যেই স্থিতিশীল পরিস্থিতি দরকার হয়। যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা এগিয়ে নেয়া সম্ভব নয়।

যে কোনো কূটনৈতিক প্রক্রিয়ার জন্যই ন্যূনতম স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। বারবার পরস্পরবিরোধী মন্তব্য করে কূটনীতিকে খাটো করেছে আমেরিকা। লেবাননে আগ্রাসনের মাধ্যমে ইসরায়েলও এ প্রক্রিয়াকে প্রভাবিত করছে বলে মনে করেন তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়