ছবি: সংগৃহীত
ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এ কথা জানিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।
বুধবার (০৯ সেপ্টেম্বর) উত্তর ২৪ পরগনার বারাসাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’ শীর্ষক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, হাসিনা যা বলছেন, সেটা ওনার এবং বাংলাদেশের মধ্যেকার বিষয়। ভারত সরকার বলে দিয়েছে, হাসিনা যা বলছেন, তার সঙ্গে ভারত বা সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মানুষের কল্যাণে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে।
আরও পড়ুন <<>> হরমুজের পর আরব সাগরেও ইরানের নিষেধাজ্ঞা
শ্রিংলা বলেন, ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায়। দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করাটা স্বাভাবিক বিষয়। এ ধরনের সহযোগিতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে বলেও মন্তব্য করেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































