Apan Desh | আপন দেশ

ঢাকায় বজ্রসহ বৃষ্টি আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০৯:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় বজ্রসহ বৃষ্টি আভাস

ছবি : আপন দেশ

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের (১০ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং শনিবার (১২ সেপ্টেম্বর) সূর্যোদয় ভোর ৫টা ৪৪ মিনিটে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়