Apan Desh | আপন দেশ

হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের নতুন হুমকি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫০, ৪ এপ্রিল ২০২৬

হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের নতুন হুমকি

ফাইল ছবি, আপন দেশ

ইরানকে দেয়া পূর্বঘোষিত সময়সীমা আবারও মনে করিয়ে দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৬ এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (০৪ এপ্রিল) সকালে হোয়াইট হাউসে অবস্থানকালে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রাম্প লিখেছেন, মনে আছে, আমি ইরানকে চুক্তি করার অথবা হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম? সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি আরও বলেন, আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর নরক নেমে আসবে। ঈশ্বর মহান! 

আরও পড়ুন<<>>৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চায় ট্রাম্প

এর আগে ট্রাম্প প্রশাসন ইরানকে গুরুত্বপূর্ণ এ নৌপথ সচল করার জন্য ৬ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। সে সময়সীমা ঘনিয়ে আসার মুখেই ট্রাম্প এমন চরম বার্তা দিলেন।

এদিকে ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়