Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে যা বললেন পল কাপুর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০২, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:০২, ৩ এপ্রিল ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে যা বললেন পল কাপুর

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

শুক্রবার (০৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।

স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন পল কাপুর।

অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছি।’

আরও পড়ুন : আরও ১ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

তিনি আরও বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সহযোগিতা, নিরাপত্তা, বাণিজ্য ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত এবং অভিন্ন মূল্যবোধ আমাদের দেশগুলোকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়