Apan Desh | আপন দেশ

ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২১, ২৮ মার্চ ২০২৬

ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় স্থল মাইন বসাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট এবং ইরানি মিডিয়া শুক্রবার ( ২৭ মার্চ) জানিয়েছে, বিশেষ করে সিরাজ শহরের উপকণ্ঠে এ স্থল মাইন বসানো হচ্ছে।

চার জন অস্ত্র বিশেষজ্ঞের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সামাজিক মাধ্যমে গত কয়েক দিনে প্রকাশিত পোস্টগুলোতে সিরাজ শহরের আশপাশে যে মাইন দেখা গেছে, তা শনাক্ত করা হয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, ব্যবহৃত মাইনগুলো ছিল আমেরিকান বিএলইউ-৯১/বি অ্যান্টি-ট্যাংক স্থলমাইন, যা বিমান থেকে গ্যাটর মাইন ছড়ানোর ব্যবস্থার মাধ্যমে মোতায়েন করা হয়।

বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, এ ধরনের সিস্টেম যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারেই রয়েছে, অন্যদিকে ইসরায়েল তাদের অভিযানে এ ধরনের মাইন ব্যবহার করে না।

সামাজিক মাধ্যমের পোস্ট অনুযায়ী, সিরাজ শহরের উপকণ্ঠে একটি প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে এসব মাইন দেখা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাধারণত এ ধরনের ঘাঁটির কাছাকাছি মোবাইল লঞ্চার রাখা হয়, আর মাইন বসানো হলে এসব লঞ্চারের চলাচল ও আক্রমণ সক্ষমতা ব্যাহত হতে পারে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের