Apan Desh | আপন দেশ

খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ 

ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা যায়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

আরও পড়ুন<<>>বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্ব জেনারেল ডিবেট শুরু হয়েছে। রাষ্ট্রপ্রধান এবং বিশ্ব নেতারা এতে ভাষণ দেবেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেন। অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়