ছবির সংগৃহীত
ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ সুমন। তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেলে রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় ক্যান্সার আক্রান্ত সুমনের বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি সুমনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এ সময় তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
প্রতিনিধি দলের সদস্যরা সুমনের পরিবারের সঙ্গে কথা বলেন এবং দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন। তারা জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহসহ প্রমূখ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পল্লবীতে একটি নির্বাচনী পথসভায় ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমন তার চিকিৎসার জন্য সহায়তা চেয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানান। পরে বিষয়টি নজরে নিয়ে তার চিকিৎসার জন্য ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে সহায়তার উদ্যোগ নেয়া হয়।
জানা গেছে, সুমনের চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































