ফাইল ছবি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে জর্ডানে সিরিয়া সীমান্তবর্তী মার্কিনঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত ও ৪০ জনের বেশি আহত হওয়ার প্রতিশোধ নিতে শুক্রবার ইরাক ও সিরিয়ায় সাতটি ইরানি স্থাপনার ৮৫ লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এর পরই প্রেসিডেন্ট জো বাইডেন নতুন এ নিষেধাজ্ঞা অনুমোদন দিলেন।
আরও পড়ুন <> সিরিয়ায় মার্কিন হামলা, ১৮ ইরানপন্থি যোদ্ধা নিহত
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, এই নিষেধাজ্ঞাগুলো আইআরজিসির সাইবার-ইলেক্ট্রনিক কমান্ডের ছয় কর্মকর্তা এবং ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন কর্মসূচির জন্য উপকরণ সরবরাহকারী ইরান ও হংকংভিত্তিক সরবরাহকারীদের একটি নেটওয়ার্ককে লক্ষ্য করে দেয়া হয়েছে।
এদিকে মার্কিন প্রসিকিউটররাও ঘোষণা করেছেন, তারা আইআরজিসির অভিজাত বাহিনী কুদস ফোর্সকে অর্থায়নের জন্য ব্যবহৃত তেলপাচারের স্কিম থেকে ১০৮ মিলিয়ন ডলার জব্দ করেছে।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































