Apan Desh | আপন দেশ

বাংলাদেশ মেডিক্যালে নতুন উপ-উপাচার্য ডা. নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৯, ২১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:২২, ২১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ মেডিক্যালে নতুন উপ-উপাচার্য ডা. নজরুল ইসলাম

অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার (২১ এপিল) রাষ্ট্রপতি ও আচার্য এর অনুমোদনক্রমে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য এর অনুমোদনক্রমে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১৫(২) ধারা অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি মঙ্গলবার থেকেই এ দায়িত্বভার গ্রহণ করবেন।  

আরও পড়ুুন<<>>হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু

নিয়োগ শর্তে বলা হয়েছে: অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে তার নিযুক্তির মেয়াদ ০৪ বছর হবে। উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১৫(২) ধারা অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করবেন। এছাড়াও তিনি বর্তমানে কর্মরত পদে সমপরিমাণ বেতন-ভাতদি পাবেন। বিধি অনুযায়ী উপ-উপাচার্য (একাডেমিক) পদের সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভো করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

জারিকৃত এ আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে।

এর আগে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপন দেশ

আপন দেশ/এসআর
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়