Apan Desh | আপন দেশ

আতঙ্কে আলোচিত সালমান মুক্তাদির

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০১, ২ নভেম্বর ২০২৬

আতঙ্কে আলোচিত সালমান মুক্তাদির

ছবি : সংগৃহীত

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। সম্প্রতি তার স্টুডিও ভাঙচুরের ঘটনায় দেশব্যাপী বেশ আলোড়ন তৈরি হয়। এ ঘটনার পর থেকেই স্ত্রী ও সন্তান নিয়ে তিনি বেশ আতঙ্কের মধ্যে আছেন বলে জানিয়েছেন।

সালমান মুক্তাদির জানান, খুবই করুণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। একটি বড় বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তবে এ নিয়ে আক্ষেপ নেই তার। বাংলাদেশে আর কোনো বিনিয়োগ না করার ঘোষণাও দিয়েছেন।

আলাপকালে সালমান বলেন, জীবনে ভালো সময় চাইলে খারাপ সময়কেও স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। শুধু অভিযোগ করে বসে থাকলে হবে না, কঠিন পরিস্থিতি পেরিয়ে যাওয়াই আসল কথা।

আরও পড়ুন <<>> ছয় বছরে তিন গুণ বেড়েছে সারা আলি খানের সম্পত্তি

এ সংকটের সময় স্বামী-স্ত্রীর পারস্পরিক সহযোগিতা যে কতটা জরুরি, তাও মনে করিয়ে দেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিতর্ক প্রসঙ্গে সালমান বলেন, ঘটনা ঘটার পর আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার বা কথা বলার কোনো সুযোগই দেয়া হয়নি।

তিনি জানান, যারা অভিযোগ তুলেছেন, তারা সরাসরি বসে কথা বললে বিষয়টি সমাধান করা যেত।

প্রমাণ ছাড়া ঢালাওভাবে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ পরিস্থিতি সামলানোর মানসিক শক্তি আমার আছে। কিন্তু অনেকের তা থাকে না। ভিত্তিহীন অভিযোগে অনেকের প্রাণ, সুনাম ও ক্যারিয়ার নষ্ট হয়ে যায়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়