Apan Desh | আপন দেশ

আতঙ্ক

এলপিজির গণশুনানি এখন গণআতঙ্ক

এলপিজির গণশুনানি এখন গণআতঙ্ক

এলপি গ্যাস যেন এখন সোনার হরিণ! প্রতিদিনই বাড়ছে দাম, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামে গ্যাস পাওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। নিত্যপ্রয়োজনীয় এ জ্বালানির বাজারে এমনিতেই যখন অস্থিরতা, তখন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিইআরসির গণশুনানির ঘোষণা। বুধবার (১৪ অক্টোবর) বিইআরসি গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এলপি গ্যাসের দাম নিয়ে গণশুনানির আয়োজন করা হয়েছে। তবে এ শুনানিকে ঘিরে স্বস্তির বদলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন শঙ্কা। ফের বাড়তে পারে এলপি গ্যাসের দাম।

১০:০০ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

‘জ্বালানি সংকটে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি’

‘জ্বালানি সংকটে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি’

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কোনো প্রয়োজন নেই। আতঙ্ক ছড়িয়ে পড়লে তা একে অপরকে প্রভাবিত করে এবং পরিস্থিতিকে অযথা জটিল করে তোলে। শুক্রবার (০৩ এপ্রিল) বিকালে সিলেট নগরের তোপখানাস্থ তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমি যদি আতঙ্কিত হই, আমার পাশে থাকা মানুষও আতঙ্কিত হবেন। এ আতঙ্ক আবার অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়বে। কিন্তু বাস্তবে এখনও এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে আতঙ্কিত হতে হবে।

০৭:১৫ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার

কিশোর গ্যাংয়ের তাণ্ডবে আতঙ্কিত নগরবাসী

কিশোর গ্যাংয়ের তাণ্ডবে আতঙ্কিত নগরবাসী

দেশজুড়ে ফের কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। খুন, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ, ইভ টিজিংসহ নানা অপরাধে জড়াচ্ছে তারা। অস্ত্র হাতে প্রকাশ্যে বাস ডাকাতি, চলন্ত গাড়িতে ছিনতাই করছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাং সদস্যদের বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। নগরীর অলিগলিতে গ্যাং সদস্যদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া বাড়ছে। তারা দলবদ্ধ হয়ে চলাফেরা করছে। আধিপত্য বিস্তারে প্রতিপক্ষকে হামলা করছে। এতে সাধারণ পথচারীরাও হচ্ছে আক্রান্ত। অধিকাংশ কিশোর গ্যাং সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান। তারা সহজে অর্থ উপার্জনের লোভে অপরাধে জড়ায়। 

১০:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement