পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। মনে রাখার মতো বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এবার সংগীতাঙ্গনেও নিজের প্রতিভার জানান দিলেন এ অভিনেত্রী। সম্প্রতি হানিয়া প্রকাশ করেছেন নিজের প্রথম গান ‘পাবলো’।
এর মধ্য দিয়ে অভিনয়ের গণ্ডি পেরিয়ে নতুন এক সৃজনশীল অধ্যায়ে পা রাখলেন পাকিস্তানের এ জনপ্রিয় তারকা। খবর জিও নিউজের।
পাঞ্জাবি র্যাপধর্মী গানটি নিজেই লিখেছেন ও সুর করেছেন হানিয়া। গানটিতে মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের সমালোচনা এবং তাকে ঘিরে চলা নানা মন্তব্যের জবাব দিয়েছেন তিনি।
হানিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত গানটিতে তাকে ‘ভুয়া’ বলে সমালোচনা করা ব্যক্তিদের প্রসঙ্গ উঠে এসেছে। পাশাপাশি নিজের বিপুলসংখ্যক ভক্তের কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। যারা তাকে অনুসরণ করেন এবং সর্বত্র তার পিছু নেন।
গানটির মাধ্যমে সমালোচকদের উদ্দেশে বেশ আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন হানিয়া। নেতিবাচক মন্তব্যে তিনি বিচলিত নন; এমনটাই স্পষ্ট করেছেন নিজের গানের কথায়। বরং সমালোচকদের এসব কথাকে গুরুত্ব না দেয়ার বার্তাই দিয়েছেন তিনি।
আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্র ছেড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি
রাখি বলেন, হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ? এরপর তাকে কোনো ধরনের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে বলেন, হানিয়া স্বর্গের কন্যার মতো এবং তার মুখে রয়েছে ঐশ্বরিক আলো। যারা তার সৌন্দর্যে ঈর্ষান্বিত, তাদের কথায় কান না দেয়ার বার্তাও দেন রাখি।
হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে রাখি আরও বলেন, শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে।
হানিয়ার প্রথম গানে রাখি সাওয়ান্তের উপস্থিতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবে বর্ণনা করেছেন। অভিনয়ের বাইরে সংগীতে হানিয়ার এ নতুন যাত্রা তাই এরই মধ্যে ভক্ত ও অনুরাগীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































