ছবি : সংগৃহীত
বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট বিয়ে করেছেন। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট কিয়েটর থিয়া বয়সেনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) সোশ্যাল মিডিয়ায় বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে তিনি এ খবর জানান।
সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, মিস্টার বিস্ট ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি। এটি ছিল আমার জীবনের সেরা দিন।
এ তারকার পোস্ট করা ছবিতে দেখা গেছে, একটি মানানসই গোলাপী ও সাদা রঙের আকর্ষণীয় ব্লেজার ও কালো প্যান্ট পরেছিলেন তিনি। আর তার স্ত্রী থিয়া বয়সেন একটি চমৎকার সাদা ওয়েডিং গাউন পরেছিলেন।
আরও পড়ুন <<>> বিজয়ের শেষ সিনেমা মুক্তির আগেই রেকর্ড
এদিকে থিয়া বয়সেন বিয়ের পরপরই নিজের নাম বদলে ফেলেছেন। এরইমধ্যে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম বদলে রেখেছেন থিয়া ডোনাল্ডসন।
প্রসঙ্গত, ২০২২ সালে এক বন্ধুর ডিনার পার্টিতে আকস্মিকভাবে পরিচয় হয় মিস্টার বিস্ট ও থিয়া বয়সেনের। তারপর তারা ডেটিং শুরু করেন। ২০২৪ সালে ক্রিসমাস ডেতে হাঁটু গেড়ে বসে থিয়া বয়সেনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মিস্টার বিস্ট।
ওই সময় তিনি ইনস্টাগ্রামে বাগদানের আংটি দেখিয়ে ছবি পোস্ট করেছিলেন। ছবিতে তার হাসির ঔজ্জ্বল্য আংটির বিশাল হীরার চমকের মতো উজ্জ্বল ছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































