Apan Desh | আপন দেশ

জুয়ার প্রচারণা করায় অভিনেত্রী গ্রেফতার

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৯, ২৬ জুন ২০২৬

জুয়ার প্রচারণা করায় অভিনেত্রী গ্রেফতার

ছবি : সংগৃহীত

চীনের হংকংয়ের অভিনেত্রী ইরেনা সো হোই-লামকে গ্রেফতার করেছে পুলিশ। অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার প্রচারণা করা তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। চীনের হংকংয়ের কাউলুন উপদ্বীপের উত্তর-পশ্চিমে অবস্থিত এলাকা শাম শুই পো থেকে এ ২৯ বছর বয়সী এক অভিনেত্রীকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) তাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি একটি বিদেশি জুয়ার ওয়েবসাইটের এজেন্ট হিসেব কাজ করে সমালোচনার মুখে পড়েন ওই অভিনেত্রী।

সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড হংকংয়ের প্রতিবেদন অনুযায়ী কাউলুন পশ্চিমের আঞ্চলিক অপরাধ দমন শাখা জানিয়েছে, কর্তকর্তারা সম্প্রতি কিছু অবৈধ জুয়ার ওয়েবসাইটের সন্ধান পায়। যারা অনলাইন জুয়ার প্রচার ও বিপণনের জন্য এজেন্ট নিয়োগ করছিল এবং সাধারণ মানুষকে অননুমোদিত প্ল্যাটফর্মে বাজি ধরার জন্য প্রলুব্ধ করে আসছিল।

এ নিয়ে তদন্ত হয়। পরে অভিনেত্রী ইরেনা সো’কে হেফাজতে নেয়া হয় এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান। তদন্ত চলাকালীন আগামী জুলাইয়ের শেষ দিকে তাকে পুলিশের কাছে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি হওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল আসরে ভিনদেশি জুয়া সাইটের অ্যাম্বাসেডর বা দূত হিসেবে এ তরুণীর সম্পৃক্ততা বেশ বিতর্কের জন্ম দিয়েছে। অবৈধ জুয়া চক্রগুলোকে লক্ষ্য করে হংকং পুলিশ বিভিন্ন বিভাগে যৌথ অভিযান জোরদার করেছে। সে সময় গ্রেফতার হলেন অভিনেত্রী ইরেনা সো।

আরও পড়ুন<<>> হলিউড তারকা অ্যান ব্লিথ মারা গেছেন

অভিযুক্ত এ অভিনেত্রী কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। সেখানে তাকে একটি বিলাসবহুল গাড়ির পাশে গ্ল্যামারাস পোশাকে দেখা যায়। যেখানে নিজেকে জুয়ার ওয়েবসাইটের অন্যতম অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা ঘোষণা করেন।

প্রসঙ্গত, ইরিনা সো হংকংয়ের একজন অভিনেত্রী। ২০১৬ সাল থেকে মূলধারার অভিনয়ে যুক্ত থাকলেও ২০২৩ সালে জাপানের এভি ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। এ কারণে বেশ সমালোচিত তিনি। আগে হংকংয়ে বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও মূলধারার বিনোদনমূলক কাজ করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়