Apan Desh | আপন দেশ

পূজা চেরি

কারাগারে চিত্রনায়িকা পূজা চেরির বাবা

কারাগারে চিত্রনায়িকা পূজা চেরির বাবা

চলচ্চিত্র নির্মাণের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ১৮ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও আদালতের প্রসিকিউশন বিভাগ। জানা গেছে, হাসিব উল্লাহ পিয়াসের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ভুক্তভোগী মিজানুর রহমান ক্যান্টনমেন্ট থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

০৬:৪৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

পূজা চেরির সিনেমার শুটিংয়ের গায়ে হলুদের একটি ভিডিও ফাঁস হয়েছে। বেশ কয়েকটি পেজে দেখা গেছে ভিডিওটি। এর আগে আফরান নিশোর সঙ্গে ২৪ সেকেন্ডের শুটিংয়ের একটি দৃশ্যের ভিডিও ফাঁস। রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং এটি। জানা গেছে, শুটিং সেট থেকে কেউ ভিডিওটি গোপনে ধারণ করে প্রকাশ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ১৬ সেকেন্ডের ওই ভিডিওটি নাচে গানে ভরপুর। এরইমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে গায়ে হলুদের সাজে পূজার লুক তার ভক্ত-অনুরাগীদের মন ভরিয়েছে। মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।

০১:০৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement