Apan Desh | আপন দেশ

নতুন সরকারের কাছে কি চান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের কাছে কি চান অপু বিশ্বাস

অভিনেত্রী অপু বিশ্বাস

দীর্ঘ ১৭ বছর পর নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন সাধারণ মানুষ। শুক্রবারের মধ্যেই জানা যাবে এবার কারা সরকার গঠন করছেন। যারাই ক্ষমতায় আসুন না কেন তাদের কাছে দুইট দাবি জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

এ চিত্রনায়িকা প্রথমেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এপর দেশের চলচ্চিত্রশিল্পের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান।

নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে চাইব, সবাই যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

আরও পড়ুন<<>>আদালতে হাজির হতে পারেননি পরীমণি

নতুন সরকারের প্রতি প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, নারীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। একই সঙ্গে দেশের বিনোদন অঙ্গন, বিশেষ করে চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার প্রয়োজন রয়েছে।

অপু বিশ্বাস বলেন, সিনেমার মানুষ হিসেবে শিল্পের সার্বিক উন্নয়ন আমার অন্যতম প্রত্যাশা। একটি শক্তিশালী চলচ্চিত্রশিল্প দেশের সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে থাকার পর সম্প্রতি আবারও শুটিংয়ে ফিরেছেন এ অভিনেত্রী। বর্তমানে একাধিক নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি পারিবারিক ব্যাবসার দেখভালও করছেন অপু বিশ্বাস।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়