Apan Desh | আপন দেশ

অভিনেত্রী শাওনের মা মারা গেছেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:১১, ২৩ অক্টোবর ২০২৫

অভিনেত্রী শাওনের মা মারা গেছেন

দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি বেগম তাহুরা আলী আর নেই। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭২ বছর। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে মা তাহুরা আলীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন শাওন। 

ফেসবুকে তিনি লেখেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এ শোক সহ্য করার তৌফিক ও ধৈর্য আমাদের সবাইকে দান করেন। 

আরও পড়ুন<<>>বাবা-মাকে নিয়ে আবেগঘন বার্তা নুসরাত ফারিয়ার

অভিনেত্রী জানান, মরহুমার নামাজে জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। একটি হলো- আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং অন্যটি মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।

মেহের আফরোজ শাওন তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লেখেন, দয়া করে তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।

তাহুরা আলী জামালপুর থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন—১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch