Apan Desh | আপন দেশ

সেরা অভিনেতা শাহরুখ, অভিনেত্রী রানি মুখার্জি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৪

সেরা অভিনেতা শাহরুখ, অভিনেত্রী রানি মুখার্জি

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ঝলমলে আসরে বসেছিল বলিউড তারকাদের। উপলক্ষ্য ছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। 

বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার খেতাব জিতেছেন বলিউডের কিংবদন্তি শাহরুখ খান। আর সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন রানি মুখার্জি।‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ। আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি।

এ বছর বিশেষ সম্মাননা পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এ সম্মান দেয়া হয়েছে। 

অনুষ্ঠানের মঞ্চ কাঁপিয়েছেন কৃতি স্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানে বাজিমাত করেছেন কিংবদন্তি রেখা। তার পারফরম্যান্স আলাদাভাবে দর্শকদের নজর কেড়েছে। 

কে কী পুরস্কার জিতলেন এক নজরে দেখে নেয়া যাক-

সেরা সিনেমা: অ্যানিমেল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (অ্যানিমেল)
সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা খলনায়ক: ববি দেওল (অ্যানিমেল)
সেরা গল্প– রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা গল্প (অ্যাডাপ্টেড)– টুয়েলভথ ফেল
সেরা সংগীত পরিচালনা– অ্যানিমেল
সেরা সংগীতশিল্পী (পুরুষ)– ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিমেল)
সেরা সংগীতশিল্পী (মহিলা)– শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)
সেরা গীতিকার– সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল)।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়