Apan Desh | আপন দেশ

জায়েদ খানের নামে গরুর নাম, যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ৯ জুন ২০২৪

জায়েদ খানের নামে গরুর নাম, যা বললেন অভিনেতা

ছবি: সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে কোরবানির ঈদ। এদিন স্রষ্টার সান্নিধ্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন। সে কারণে প্রতি বছরই এ ঈদকে সামনে রেখে দেশজুড়ে পশু বিক্রির তোড়জোর লেগে যায়।

কয়েক বছর ধরে খেয়াল করা যাচ্ছে, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা বিভিন্ন তারকার নামে রাখছেন কোরবানির পশুর নাম। এর মধ্যে উল্লেখযোগ্য বিনোদন জগতের তারকাদের নাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

তবে এ তালিকায় রাজত্ব করছে জায়েদ খান। প্রায়ই দেখা যায় গরুর নাম রাখা হয় জায়েদের নামে। বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ।

আরও পড়ুন>> চার নায়িকা নিয়ে শাকিবের উরাধুরা নাচ

সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে, আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।

জায়েদ খান বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায়, এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।

প্রসঙ্গত, গত রোজার ঈদে মুক্তি পেয়েছে জায়েদ অভিনীত সিনেমা ‘সোনার চর’। এটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এ ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ ও পাপিয়া মাহি প্রমুখ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের