Apan Desh | আপন দেশ

রাজ-পরীকে ঘিরে নতুন তর্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ৩ জুন ২০২৪

রাজ-পরীকে ঘিরে নতুন তর্ক

ছবি: সংগৃহীত

অনেক দিন ঘরের কথা পরকে জানাননি চিত্রনায়িকা পরীমনি। তবে সম্প্রতি পুরোনো কাসুন্দি ঘেঁটে বরাবরের মতোই সৃষ্টি করেছেন রহস্য। অভিনেতা রাজ গিয়েছিলেন পরীর বাসায়। এরপর নায়িকার কিছু কথা এবং ফেসবুকে দেয়া পোস্ট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এসব দেখেশুনে নেটিজেনদের একাংশ ভাবছে, রাজ হয়তো যাননি পরীর বাসায়। আরেক দল মনে করছে, সাবেক এ দম্পতি হয়তো মিলে যাওয়ার চেষ্টায় আছেন।

আলাদা হওয়ার পর মুখ দেখাদেখি বন্ধ ছিল রাজ-পরীর। তবে সন্তান পুণ্যের জন্য এ দুই তারকার সম্পর্কের সুতা পুরোপুরি ছিঁড়ে যায়নি। যদিও রাজকে নিজের জীবন থেকে মুছে ফেলেছেন পরী। বলেছেন, রাজ তার জীবনে মৃত। এ অভিনেতা এখন তার কাছে ঘৃণার পাত্র, গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন পরী।

সম্প্রতি পরীর বাসায় গিয়েছিলেন রাজ। বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা। সেখানে একসঙ্গে খাবার খেয়েছেন তারা। তবে রাজকে নায়িকা নিজ হাতে রান্না করে খাইয়েছেন কিনা, সে বিষয়ে কিছু জানাননি। শুধু বলেছিলেন, বাসায় রান্না হয়েছিল, সবাই একসঙ্গে খেয়েছিলেন। কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিতে নায়িকার বাসায় গিয়েছিলেন অভিনেতা, এমনটাই জানিয়েছেন পরী।

পরীর বাসায় যাওয়ার বিষয়ে বরাবরের মতোই মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা রাজ। অন্যদিকে শনিবার পরী ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছেন যা দেখে নেটিজেনরা ভাবছেন, রাজকে রান্না করে খাওয়ানো তো দূরের কথা, অভিনেতাকে বাড়িতে ঢুকতেই দেবেন না পরীর দারোয়ান।

পোস্টে রাজের নাম উল্লেখ না করে পরী লিখেছেন, যাকে আমার বাসার দারোয়ানই গেটে অ্যালাউ করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়! ভক্তদের ধারণা রাজকে ইঙ্গিত করেই পোস্টটি লিখেছেন নায়িকা।

রাজ কি পরীর বাসায় গিয়েছিলেন? নাকি যাননি- এ নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। পরীর স্ট্যাটাসে দ্বিধায় পড়েছেন ভক্তরা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজ নয়, হুতি নিয়ন্ত্রিত এলাকা দিয়ে দেশে জ্বালানি আসছে শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার: অর্থমন্ত্রী পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু মেধাভিত্তিক দক্ষ জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে, আসছে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা