Apan Desh | আপন দেশ

জায়েদ খানের বউ হচ্ছেন সায়ন্তিকা!

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ১৭ মার্চ ২০২৪

জায়েদ খানের বউ হচ্ছেন সায়ন্তিকা!

আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কলকাতার অভিনেত্রী সায়ন্তিকার প্রেমের গুঞ্জন রয়েছে। তারা একটি সিনেমায় শুটিং শুরু করেছিলেন। কিন্তু নানা জটিলতায় তা বন্ধ হয়ে যায়। সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে সে সময় বলেছিলেন, তারা শুটিংয়ের সময় ফাঁকি দিয়ে নিজেদের মধ্যে সময় কাটিয়েছেন। তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা বললেন সায়ন্তিকা।

রাজনীতির মাঠ কিংবা সিনেমার পর্দায় কোনোটিতেই যেন সাফল্য মিলছে না অভিনেত্রীর। তবে কি বিয়ে করে সংসারি হবেন নায়িকা? এমন প্রশ্নও আসছে সামনে। এবার নিজের বিয়ে ও জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সায়ন্তিকা। তাকে প্রশ্ন করা হয় আপনি কি জায়েদ খানের বউ হচ্ছেন?

এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না’। তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা আবার বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।’

আরও পড়ুন>> কাঞ্চন-ফেরদৌস-অনন্তের পর শাকিবেরও ‘না’

সায়ন্তিকা আরও বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’
 
এর আগে, বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকার প্রেমের গুঞ্জন রটেছিল। বাংলাদেশে এসে সিনেমার শুটিং কিছুটা করে আবার কলকাতা ফিরে যান তিনি। যা নিয়ে ভারত-বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতে তুমুল আলোচনা হয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ