Apan Desh | আপন দেশ

মাহির রহস্যময় স্ট্যাটাস 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ২২ ফেব্রুয়ারি ২০২৪

মাহির রহস্যময় স্ট্যাটাস 

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। সময়টা তার ভালো যাচ্ছে না। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংসার জীবনে নেমেছে ঘন কালো মেঘ। অভিনেত্রী তার দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেয়ার পর থেকে তারা আলাদা থাকছেন।

জীবনের এ খারাপ সময়ে একাকিত্ব গ্রাস করেছে মাহিকে। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুকে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘একা একা লাগে’।

এর আগে ভিডিও বার্তায় মাহি জানিয়েছিলেন, আসলে কী কারণে একটি ছাদের নিচে দুইটি মানুষ কেন ভালো নেই, সেটি তৃতীয় পক্ষ কেউ বলতে পারবে না সেই দুইজন মানুষ ছাড়া। আর তাই সব কিছু মিলিয়েই দুজন দুজনের প্রতি সম্মান রেখেই আলাদা হচ্ছেন তারা।

আরও পড়ুন>> বইমেলা থেকে বিতাড়িত হিরো আলম

এদিন ছেলে ফারিশকে নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্টস করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্টস করবেন না, সে যেমনি হোক না কেনো দেখতে।’

আগের মতো এখন চলচ্চিত্রে নিয়মিত নন মাহি। রাজনীতিতেও নিজের শক্ত অবস্থান গড়তে পারলেন না। একদিকে দ্বিতীয় সংসারও ভাঙল, অন্যদিকে অভিনেত্রীর ছেলের গায়ের রং নিয়েও রয়েছে নানান সমালোচনা। সব মিলিয়ে বলা যায়, বিষণ্নতায় ভুগছেন মাহি।

উল্লেখ্য, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০ পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত