Apan Desh | আপন দেশ

রুবেলের মৃত্যু, জানেন না তার বাবা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪, ৮ ফেব্রুয়ারি ২০২৪

রুবেলের মৃত্যু, জানেন না তার বাবা

না ফেরার দেশে চলে গেছেন অভিনেতা আহমেদ রুবেল। বাংলা নাটক ও চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকে স্তব্ধ শোবিজের তারকারাও। কিন্তু তার মৃত্যুর খবর জানেন না বৃদ্ধ বাবা আয়েশ উদ্দীন (৮১)। কীভাবে সন্তানের শোক সামলাবেন, তার কূলকিনারা মিলছে না।

গাজীপুরের ছায়াবীথির বাড়িতেই রয়েছেন আয়েশ উদ্দিন। বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলেন রুবেল; সেই বিদায় যে চিরবিদায় হবে, তা কে জানত।

আরও পড়ুন>> অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

দুই ভাই ও চার বোনের মধ্যে এক ভাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আহমেদ রুবেলও মারা গেলেন। চার বোনের মধ্যে দুই বোন ঢাকায় থাকেন, দুই বোন থাকেন যুক্তরাষ্ট্রে। আহমেদ রুবেলের স্ত্রীর নাম মনোয়ারা বেগম। রুবেল–মনোয়ারা দম্পতির কোনো সন্তান নেই।

রুবেলের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ভিড় করেন সহকর্মীরা। নির্মাতা প্রসূন রহমান, মাতিয়া বানু শুকু, অভিনেত্রী জাকিয়া বারী মমসহ অনেকেই হাসপাতালে এসেছিলেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়