Apan Desh | আপন দেশ

বিগত ১৭ বছর মানুষ অনেক কষ্ট সহ্য করেছে: এ্যানি 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:১০, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:১০, ১৬ অক্টোবর ২০২৬

বিগত ১৭ বছর মানুষ অনেক কষ্ট সহ্য করেছে: এ্যানি 

ছবি: আপন দেশ

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছর মানুষ অনেক কষ্ট সহ্য করেছে।  শুক্রবার (১৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের ২১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পানি সম্পদমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে দূর্নীতি ও দু:শাসনের কারণে সামাজিক উন্নয়ন বঞ্চিত ছিল। লক্ষ্মীপুর জেলাও অবহেলিত বঞ্চনার স্বীকার হয়েছে। সামাজিক সংগঠনের মাধ্যমে অনেক সময় ব্যাক্তি নয় একটি পরিবার উপকৃত হয়। এখন সময় এসেছে সমাজ ও দেশ উন্নয়ন করার। তাই আমরা সকলে সরকার কে সহযোগীতা করি।

আরও পড়ুন<<>> ২০০ পিস ইয়াবা-বিদেশি মদসহ গ্রেফতার ১

সংগঠনের সভাপতি মাস্টার সাইফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, প্রফেসর জেড এম ফারুকী, প্রফেসর জাকির হোসেন, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পরিষদের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন নিজামী ও অর্থ সম্পাদক হারনুর রশিদ। 

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ২৫ জনের মাঝে ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়