Apan Desh | আপন দেশ

দুর্গাপূজার নিরাপত্তায় কোস্ট গার্ডের সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪২, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় কোস্ট গার্ডের সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন

ছবি: আপন দেশ

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মিরপুর কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।

কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, শারদীয় দুর্গাপূজায় ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

পূজাকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োজিত রয়েছেন বাহিনীর প্রায় সাড়ে তিন হাজার সদস্য।

আরও পড়ুন <> মহাষষ্ঠীতে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকাসহ মোট ৬১৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড।

এসময় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের কথাও জানান তিনি।

মঈনুল হাসান বলেন, পূজা চলাকালে নৌদুর্ঘটনা এড়াতে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অব্যাহত রয়েছে নিয়মিত টহল। 

প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়