Apan Desh | আপন দেশ

‘ভালোবাসা ৫ টন’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪

‘ভালোবাসা ৫ টন’

ভালোবাসা দিবসের মাত্র কয়েকটা দিন বাকি। প্রতিবারই এই দিনে থাকে নানা চমক। এবারও তার ব্যতিক্রম নয়। ভালোবাসা দিবসে আসছে ‘ভালোবাসা ৫ টন’। একক নাটকটির গল্প ও নির্মাণ করেছেন মারুফ হোসেন সজীব।

গল্পে জুটি বেঁধে কাজ করছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। আরও অভিনয় করেছেন সাজু খাদেম, মিলি বাসার, মাসুম বাসারসহ অনেকে।

আরও পড়ুন>> শাহরুখকে ‘অসুন্দর’ বললেন পাকিস্তানি অভিনেত্রী

এই নাটক প্রসঙ্গে নির্মাতা মারুফ হোসেন সজিব বলেন, ভালোবাসা দিবসকে মাথায় রেখে এই জনপ্রিয় জুটিকে নিয়ে খুব সুন্দর একটি গল্প বানিয়েছি। রোমান্টিক-কমেডি জনরার একটি গল্প। খাইরুল বাশার ও সাদিয়া আয়মান সুন্দর দুটি চরিত্রে অভিনয় করেছে।

এছাড়া সাজু খাদেমের চরিত্রটি ও খুব মজার, কাল্পনিক দেবদাস চরিত্রে অভিনয় করেছেন তিনি। আশা করি, এই ভালোবাসা দিবসে আমার দর্শকদের এই কাজটি খুব ভালো লাগবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ