Apan Desh | আপন দেশ

অরিজিৎ সিং দাদু হারালেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০২৪

অরিজিৎ সিং দাদু হারালেন

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। ২০২১ সালে মাকে হারিয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে মারা যান অরিজিতের মা অদিতি সিং। এবার আরও এক কাছের মানুষকে হারালেন তিনি। দাদু ভারতী দেবী (৮২) চলে যাওয়ায় ভেঙে পড়েছেন অরিজিৎ।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে মৃত্যু হয় অরিজিতের দাদু ভারতী দেবীর। বার্ধক্যজনিত কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

এদিনই স্ত্রী কোয়েল সিংকে নিয়ে দাদুর শেষকৃত্যে যেতে দেখা যায় অরিজিৎ সিংকে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের গঙ্গা তীরের মহাশশ্মান তার দাদুর শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন>> শাহরুখ খান ঢাকায় আসছেন!

২০২১ সালের মে মাসে মাত্র ৫৭ বছর বয়সেই মৃত্যু হয় অরিজিৎ সিং-এর মায়ের। করোনামুক্ত হলেও শেষ পর্যন্ত মাল্টি অর্গান ফেলিওরের কারণে মারা যান অরিজিতের মা।

পরিবারের এমন সদস্য বিয়োগে নিজের মনকে শান্ত করে নিয়েছেন নতুন সিদ্ধান্ত। নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। পাশাপাশি স্কুলও তৈরির স্বপ্ন রয়েছে তার।

আপন দেশ/এসএমএ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ