Apan Desh | আপন দেশ

বচ্চন পরিবার থেকে বেরিয়ে গেছেন ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ১৬ ডিসেম্বর ২০২৩

বচ্চন পরিবার থেকে বেরিয়ে গেছেন ঐশ্বরিয়া!

বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেড়েই চলছে। অবশ্য বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন শোনা গেছে। তবে এবারের গুঞ্জনটা বেশ জোরালো। যদিও বরাবরের মতো এবারো এ নিয়ে কোনো কথা বলছেন না বচ্চন পরিবারের কেউ। 

বিয়ের পর থেকেই বচ্চন পরিবারের সঙ্গে মনোমালিন্য লেগে ছিল সাবেক এই বিশ্বসুন্দরীর। শুরুর দিকে স্বামীকে পাশে পেয়েছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে বদলে গিয়েছে ছবি। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায়। 

আরও পড়ুন <> শাকিব-অপুকে যে পরামর্শ দিলেন মিশা

বচ্চন পরিবারের ঘনিষ্ঠের বরাতে শুক্রবার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বচ্চন পরিবারের সঙ্গে সমঝোতা করতে চাইছেন না ঐশ্বরিয়া। তাই এবার একেবারে চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পারিবারিক কলহের কারণে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে জলসা (অমিতাভ বচ্চনের বাড়ি) ছেড়ে বেরিয়ে গেছেন ঐশ্বরিয়া!

ফলে গত কয়েক মাস ধরে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের যে জল্পনা চলছে সেটিই কি সত্যি হতে চলেছে!

২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই সংসার করেছেন তিনি। দেখতে দেখতে ১৬ বছরের দাম্পত্য জীবনও কাটিয়ে ফেলেছেন তারা। 

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়