Apan Desh | আপন দেশ

প্রাথমিকে হবে বৃত্তি পরীক্ষা, মূল্যায়ন ভিন্ন পদ্ধতিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১, ৮ আগস্ট ২০২৩

আপডেট: ২৩:৩৫, ৮ আগস্ট ২০২৩

প্রাথমিকে হবে বৃত্তি পরীক্ষা, মূল্যায়ন ভিন্ন পদ্ধতিতে

ঢাকা: শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমানোর লক্ষ্যে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা আবারও বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। তবে পরীক্ষা বন্ধ হলেও ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩ সালের প্রাথমিকের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃত্তি পরীক্ষা থাকছে না। ভিন্ন প্রক্রিয়ায় মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে।

তবে বৃত্তি দেয়ার ক্ষেত্রে কী কী মানদণ্ড থাকবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান মাহবুবুর রহমান তুহিন।

>>>>আরও পড়ুন<<<পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই: ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

২০০৮ সালে সর্বশেষ বৃত্তি পরীক্ষা নেয়া হয়। এর পরের বছর ২০০৯ সালে পিইসি পরীক্ষা চালু হয়। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হতো।

পিইসি পরীক্ষা বন্ধ ঘোষণা করায় ২০২২ সালে ১৩ বছর পর আবারও পরীক্ষামূলকভাবে চালু করা হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা। পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় যারা ২৫ শতাংশের বেশি নম্বর পেয়েছিল, তারা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেয়েছিল।

প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা কোচিংমুখী হয়ে পড়ে। তাদের কোচিং নির্ভরতা কমানোর লক্ষ্যে প্রাথমিকে বৃত্তি পরীক্ষাও বন্ধ করার সিদ্ধান্ত নিলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

আপন দেশ/জেডআই/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়