Apan Desh | আপন দেশ

ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থীর এসএসসির ফল চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯, ৭ আগস্ট ২০২৩

ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থীর এসএসসির ফল চ্যালেঞ্জ

ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করেছে। তারা এক লাখ ৯১ হাজার ২০১টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য বোর্ডে আবেদন করেছে। ২৮ আগস্ট এসব আবেদন যাচাই-বাছাই করে ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল ইসলাম বলেন, ‘ঢাকা শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী এক লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফলাফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছে। নিয়ম অনুযায়ী তা যাচাই-বাছাই করে ফল প্রকাশ করা হবে।’

গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় চার লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অনেক শিক্ষার্থী কৃতাকার্য হলেও কাঙ্ক্ষিত ফল পায়নি।

ফল প্রকাশের পরদিন ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়, যা শেষ হয় ৪ আগস্ট।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়