গোবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পূর্ববর্তী ডিনের মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইন-২০০১-এর ২৩(৫) ধারা অনুযায়ী কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আহসানকে কৃষি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
০৩:২৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রোববার