Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা 

কুড়িগ্রাম প্রতিনিধি , আপন দেশ

প্রকাশিত: ১৭:১৩, ১ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা 

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় নিহতের স্বামী মো. দুলালকে (৩৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। 

রোববার (১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলার প্রধান অভিযুক্ত আলমগীরের সঙ্গে তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় নাসরিন জাহানের। বিয়ের পর থেকে আলমগীরের পরিবার যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল। এর মধ্যে নাসরিনের পরিবার ২৫ হাজার টাকা দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এর আগে  শনিবার (৩১ অক্টোবর) রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুলাল উলিপুর উপজেলার কবির মাহমুদ গ্রামের মৃত পাগলার ছেলে। তিনি এ মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি। 

আরও পড়ুন<<>>আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকা কবে দেয়া হবে, তা জানতে বাবাকে ফোন করেন নাসরিন। এ সময় তার বাবা নুর ইসলাম ধান কেটে টাকা দেয়ার কথা জানান। পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে মেয়ের মৃত্যুর খবর পান তিনি।

খবর পেয়ে পরিবারের সদস্যরা উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় আলমগীরের বাড়িতে যান। সেখানে নাসরিনের শরীর, পিঠ, গলা ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নাসরিনের বাবা নুর ইসলাম বাদী হয়ে ২৯ অক্টোবর উলিপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রংপুর মহানগরীর কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়