Apan Desh | আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:২২, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন

ছবি: আপন দেশ

শ্রী কৃষ্ণের বিগ্রহ স্থাপন, পূজা ও প্রার্থনা, শোভাযাত্রা, গীতাপাঠ ও কীর্তনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৯টায় পূজা ও প্রার্থনা হয়। সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য জন্মাষ্টমী শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ধর্মালোচনা হয়। পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদ এবং শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ।

প্রধান আলোচক ছিলেন মানিকগঞ্জের শিবালয়ের রাধামদন গোপাল মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ বৈষ্ণবাচার্য অদ্বৈতবংশোদ্ভব নন্দলাল গোস্বামী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস, অধ্যাপক ড. তপন কুমার রায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী গৌতম চন্দ্র সরকার।

স্বাগত বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার পাল। পৌরোহিত্য করেন ইবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পার্থ প্রতীম চক্রবর্তী।

আরও পড়ুন <<>> রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন মহাভারত, পুরাণ ও ভাগবত পুরাণের আলোকে মথুরার কারাগারে দেবকী ও বসুদেবের ঘরে শ্রীকৃষ্ণের জন্ম এবং পরবর্তী ঘটনাবলির সংক্ষিপ্ত বর্ণনা দেন।

ড. এমতাজ হোসেন বলেন, একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি দুবার মথুরা ভ্রমণ করেছি। সেখানে একটি বড় দীঘির দক্ষিণে অবস্থিত শ্রীকৃষ্ণের মূল মন্দির এবং তার ঠিক পাশেই সীমানা প্রাচীরসংলগ্ন বাবরি মসজিদ রয়েছে। সেখানে একদিকে যেমন মন্দিরে ভক্তদের সেবা চলছে, পাশাপাশি পাশের মসজিদে আজান ও নামাজ হচ্ছিল। এটি ধর্মীয় সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত।

তিনি বলেন, ধর্ম পালিত হবে আমাদের ধর্মীয় বিশ্বাস থেকে। কিন্তু আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ দৃঢ়ভাবে থাকবে। ধর্ম যার যার, দেশ আমাদের সবার। আমাদের এ মাতৃভূমিকে শ্রম ও মেধা দিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ভগবান শ্রীকৃষ্ণের ধরায় আসার মূল উদ্দেশ্যই ছিল দুষ্টের দমন, শিষ্টের পালন এবং সৎ ও পুণ্যবান মানুষদের রক্ষা করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। আমরা এটিকে সামনে রেখে অগ্রসর হতে পারলে নিঃসন্দেহে সমাজ, দেশ, পরিবার ও পৃথিবী পুণ্যবান মানুষের পরিপূর্ণ আবাসে পরিণত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘুর ব্যবধান না রেখে সকল নাগরিকের মূল পরিচয় ‘বাংলাদেশি’। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে একটি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলাই প্রকৃত জাতীয়তাবাদী দর্শন।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সব ধর্মের সম্মান, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ছয় চীনা নাগরিক গ্রেফতার, ২ হাজার আইফোন উদ্ধার সব ধর্মের মানুষের সহাবস্থান বিশ্বমানের: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার জব্দের নিদের্শ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে : নাহিদ ইসলাম বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী নেপালের টানেল থেকে ৯ দিন পর দুইজনকে জীবিত উদ্ধার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু ইরান যুদ্ধ নিয়ে বড় বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল তেল চুরিকালে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু
City Touch