Apan Desh | আপন দেশ

মাধ্যমিক প্রধান শিক্ষকদের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩০, ৩০ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৩১, ৩০ আগস্ট ২০২৬

মাধ্যমিক প্রধান শিক্ষকদের জরুরি নির্দেশনা

ছবি: ফাইল ছবি

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জরুরি নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। নিদের্শনায় শিক্ষকদের পিডিএসে (ব্যক্তিগত তথ্য বিবরণী) হোয়াটসঅ্যাপ সুবিধা সংবলিত মোবাইল নম্বরের ব্যবহার করতে বলা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) এটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়ৈছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোয় ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ (ডিএমএস) অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিং করার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন <<>> গোবিপ্রবিতে নিন্মমানের আইডি কার্ড প্রদান, ক্ষোভ শিক্ষার্থীদের

এ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে উল্লেখিত মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহারে উপযোগী নয়, তাদের নম্বরটি হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর দ্বারা আগামী ৫ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে পিডিএসে আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অত্যন্ত জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়