ছবি: আপন দেশ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যরাতে দূর্বৃত্তরা জয়বাংলা শ্লোগান দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়৷
গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত ১২ টা ৫০ মিনিটে দূর্বৃত্তরা সংস্থার শাখা অফিসের সাইন বোর্ডে আগুল জ্বালিয়ে দেয়। পরে অফিসের থাইগ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার সময়ে অফিসের সামনের অংশে পেট্টোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
আরও পড়ুন<<>>ছাগলের পাঁচ ছানাকে ঘিরে চাঞ্চল্য
এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের স্টাফসহ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোন কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে পুলিশে অভিযোগের প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে টিম গিয়ে তথ্য সংগ্রহ করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































