Apan Desh | আপন দেশ

বাস চাপায় প্রাণ হারালেন দুই নারী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১০, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:১১, ১১ নভেম্বর ২০২৬

বাস চাপায় প্রাণ হারালেন দুই নারী

ছবি: আপন দেশ

রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। 

আরও পড়ুন<<>>ছাগলের পাঁচ ছানাকে ঘিরে চাঞ্চল্য

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গাবতলী পর্বত এলাকায় রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়