Apan Desh | আপন দেশ

দীর্ঘ ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৩, ২৬ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৩১, ২৬ জুলাই ২০২৬

দীর্ঘ ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

ফাইল ছবি

আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসে ২৩ দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম চলবে মাত্র ৩৮ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, আগস্টে সাপ্তাহিক ছুটিসহ মোট ১২ দিন এবং সেপ্টেম্বরে ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর মধ্যে দুই মাসে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ১৭ দিন। এছাড়া বিভিন্ন দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকছে ছয়দিন।

২৯ জুলাই (বুধবার) আগস্ট শুরুর আগে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিন সাধারণ ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম চললেও এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এদিকে, আগস্ট মাস শুরু হচ্ছে ১ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটির মধ্য দিয়ে। এ মাসে সাপ্তাহিক ছুটি ৯ দিন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা ও ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আরও তিনদিন ছুটি থাকবে।

আরও পড়ুন <<>> বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

সব মিলিয়ে এ মাসে মোট ১২ দিন বন্ধ থাকায় ক্লাস হবে ১৯ দিন।

অন্যদিকে, সেপ্টেম্বরেও সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে তিনদিন ছুটি থাকবে। সব মিলিয়ে এ মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে সেপ্টেম্বরেও শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

শিক্ষাসংশ্লিষ্ট সূত্র জানায়, বাৎসরিক নির্ধারিত ছুটির বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও ছুটি ঘোষণা করতে পারে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়