ছবি: আপন দেশ
জুলাই অভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে লাল ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শনিবার (১১ জুলাই) থেকে আগামী ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের লাল ব্যাজ ধারণের নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনের চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
জুলাই-আগস্ট-২০২, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন কমিটির আহবায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়ার সভাপতিত্বে কর্মসূচির হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাছুদুল হক তালুকদার, কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
আরও পড়ুন <<>>‘প্রাণীর জীবন রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, জুলাই-আগস্ট দেশের জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এসময় দেশের অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতি, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি ধারণ কর্মসূচির অংশ হিসেবে লাল ব্যাজ পরিধান করা হচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক পরিবর্তনের ঘটনাই নয়, এটি জাতির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বয়ে এনেছে। সমাজের সর্বস্তরে বিদ্যমান বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার পাশাপাশি শিক্ষা ও শিক্ষাঙ্গনকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপাচার্য বলেন, অবিচার ও অনাচারের বিরুদ্ধে অবস্থান এবং মুক্তচিন্তার যে অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করারও আহবান জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































